ঠিকানা পরিবর্তন!!!
অনেকদিন ধরে ভেবেছি নিজের একটি ডোমেইন থাকবে, হোস্টিং থাকবে, থাকবে একটি ওয়েবসাইট। তখনো লেখালেখির জগতে আমি আসিনি। ডাক্তারি করছি ধুমিয়ে। আমার ইচ্ছার কথা শুনে বন্ধু হিরক এগিয়ে এলো। ওর BNH Production- এর সহায়তায় আমার একটি প্রফেশনাল ওয়েবসাইট হলো, ডাঃ নিয়াজ হিসেবে, ডাক্তারের রোজনামচা হিসেবে নয়। সেটি ছিলো www.drniaz.com.
তারপর এলাম ব্লগিং-এর জগতে। কমিউনিটি ব্লগগুলোতে লিখতে লিখতে নিজের একটি সাহিত্য ব্লগ বানাতে ইচ্ছে করলো। ব্যবহার করলাম wordpress.com- কে। বানালাম এই ব্লগটি। এই ব্লগটিই পেলো এই ২০১২ সালের ডয়েচে ভেলের শ্রেষ্ঠ ব্লগ বাংলা হিসেবে ইউজার উইনার। মায়া জন্মালো খুব। কিন্তু আবারো নিজস্ব ডোমেইন আর হোস্টিং- এ একটি সাহিত্য ব্লগ রাখার ইচ্ছে প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠলো। আবারো এগিয়ে এলো হিরক। এবার তৈরী করলাম self hosted wordpress.org blog. নাম সেই- সুড়ঙ্গঃ নিয়াজের ভুবন, আর ঠিকানা হলো www.niazmowla.com. সবাইকে আমার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইলো। এখন থেকে আমি নতুন ব্লগেই লিখবো, পাশাপাশি এই ব্লগে আগামী দুই মাস লেখা চালিয়ে যাবো, তারপর এটার ছুটি! কিন্তু Deactivate করবো না, রেখে দিবো প্রথম ভালোবাসা হিসেবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ছি! আমি একজন ব্লগার!
আমি একজন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের যত অসাধারণত্ব, সবকিছুই ব্লগিং করতে এসে অর্জন করা। একসময় নিজেকে ব্লগার পরিচয় দিতে খুব গর্ববোধ করতাম। এই গর্বটা এভারেষ্ট-এর উচ্চতায় উঠে গিয়েছিলো শাহবাগ আন্দোলনের প্রথম দিকে। ফেসবুকে আর ব্লগে লিখে কি করা যায়- তা যেনো দেখিয়ে দিতে লাগলাম আমরা। নতুন কারো সাথে পরিচয় হলে আগ বাড়িয়ে বলতাম, আমি […]
সাইদীর ফাঁসীর রায়ের অপেক্ষায়
অপেক্ষায় আছি সারারাত- কাল সকালে কি শুনবো? আছি আশায়, আছি আশংকায়! আমি ব্যক্তিগতভাবে চাই, বিচারকরা সমস্ত কিছুর উর্ধ্বে থেকে নিরপেক্ষ বিচারটাই করুক- আমি প্রচন্ড আশাবাদী- এতে অবশ্যই ফাঁসী হবে। আমি আশংকায় আছি- প্রসিকিউশন সাইদীর অপরাধ কতটুকু প্রমাণ করতে পেরেছে? আমি আশংকায় আছি- বিচারকরা কতটুকু চাপমুক্ত হয়ে রায় দিতে পারবেন? আমি আশংকায় আছি- সরকারের সাথে জামাতের […]
‘আকার’ এর স্বাস্থ্য বিষয়ক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান
আগামীকাল ২৬.০২.২০১৩- এ বিকাল ৪.২০ মিনিটে নতুন ধারার স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান “হেলথ শো’- এর প্রথম পর্ব ATN Bangla-তে প্রচারিত হবে। এটি আমার প্রডাকশন হাউজ “আকার”-এর প্রথম প্রডাকশন। অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন চতুর্মাত্রিকেরই এক সহব্লগার- “লিলুয়া বাতাস”, যিনি ডাঃ ফারজানা জামান (লিসা) নামেই পেশাগত জীবনে পরিচিত।। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
জামাত শিবির কুত্তাদের ফাঁদে পা দিবেন না
জামাত শিবিরের কুত্তারা ইসলামী দলের নাম দিয়া শহীদ মিনার ভাঙ্গছে- কুত্তারা কি করতে চায় জনগন কি বুঝতে পারছে? কোনো সাধারণ এবং ধর্মপ্রাণ মুসলমান জুমার নামাযের পর শহীদ মিনার ভাঙ্গতে যাবে না। গণজাগরণ মঞ্চ ভাঙ্গতে যাবে না। ইসলাম এই শিক্ষা দেয় না। শাহবাগ সহ দেশের কোনোও গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বা ধর্মের বিরুদ্ধে কিছুই বলা হয় […]
জামাত শিবির কুত্তাদের দল, নিষিদ্ধ চাই
কুত্তার বাচ্চাদের ধইরা ধইরা এখন শেষ করতে হবে। আর পিছু হটার সময় নাই। গত সপ্তাহেও যখন শাহবাগের সময়সীমা কমানো হলো, তখনই রাজীব খুন হলো। গতকালকেও যখন শাহবাগের অবস্থান থেকে সরে আসা হলো, আজ কুত্তারা তান্ডব শুরু করল। আন্দোলন অহিংস থেকে কখনই সার্থক হবে না, আমাদেরও সহিংস হতে হবে। কুত্তারা এটা বুঝে না, এতো লাখ লাখ […]
আমার দেখা শান্তিনিকেতন
শান্তি নিকেতন নামটির মধ্যেই মনে হয় শান্তি শান্তি ভাব আছে। শুধু নামে নয়, সেই জায়গাতে গেলেও মনে শান্তি শান্তি ভাব লাগে। অবশ্য আমার শান্তি নিকেতনে যাওয়াটাই ছিলো অদ্ভুতভাবে। বিয়ের পর মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দার্জিলিং যাবো ঠিক করেছিলাম। বিধাতা বোধহয় মুচকি হাসছিলেন। বেনাপোল, পেট্রাপোল, বনগাঁ হয়ে কলকাতা পৌঁছে শুনি পাহাড় ধ্বসে দার্জিলিং- এ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে […]
আমার নীল পদ্মগুলি
“তুমি আর নেই সেই তুমি, জানি না, জানি না, কেনো এমন হয়!”— শচীন কর্তার এই গানটি আমি যদি আমার স্ত্রীর সামনে গাই, নির্ঘাত কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে! আর যদি চতুর্মাত্রিক নিয়ে গাই? (১) অনেকদিন পর আজ চতুরে এলাম। পোস্টগুলো পড়তে পড়তে কিছু একটা লিখতে ইচ্ছে করলো। অবাক হয়ে লক্ষ্য করলাম- কী বোর্ডে আঙ্গুল রাখতে গিয়ে […]
প্রজন্ম চত্বর ও জামালপুরের শেখ ফজল
আজ বিকাল চারটার সময় মতলব আইসিডিডিআর,বি-তে আমরা যখন তিন মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করছিলাম, তখন চিন্তাই করিনি একটু পরেই এক অদ্ভূত ঘটনা ঘটবে! নিরবতা পালন শেষে যখন হাসপাতালে ঢুকবো, এক অজানা নম্বর থেকে এক ফোন এলো। “হ্যালো” বলার পর অপর প্রান্ত থেকে একজন মধ্য বয়স্ক কন্ঠের এক পুরুষ জানতে চাইলেন আমি ডাঃ নিয়াজ কি না! […]
শাহবাগ প্রজন্ম চত্বর, আমার অহংকার
আমি মুক্তিযুদ্ধ দেখেনি। আমার জন্মই হয় নি তখন। কিন্তু আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। তাঁর কাছে শুনেছিলাম কী আবেগ নিয়ে সাড়ে সাত কোটি মানুষ একাত্ম হয়েছিলেন দেশ মাতৃকাকে হানাদার বাহিনীর শিকল থেকে মুক্ত করতে। তাঁর কাছে আরও শুনেছিলাম কিছু অমানুষ, হায়েনাই শুধু স্বাধীনতাঁর বিরোধী ছিলো এবং সেই সব কুলাঙ্গার মীর জাফরদের জন্য আমরা হারিয়েছিলাম আমাদের সেরা […]
আমি আজ ক্ষমা করতে আসি নি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
এক দফা, এক দাবী- কসাই কাদেরের ফাঁসি, ফাঁসি। বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের পর আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আওয়ামী লীগের পদ্মা সেতু নাটকও হজম করে ফেলতে চেয়েছিলাম, দুই আবুলরেও ক্ষমা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম- শুধুমাত্র একটি জিনিসের আশায়— সব রাজাকারের ফাঁসি চাই আমি, জামাত শিবিরের নিষিদ্ধ ঘোষনা চাই আমি। এই রায় সাজানো, আরেকটি আওয়ামী নাটক। […]




